বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Bashundhara Group Job Circular

আবেদনের শেষ তারিখ
২৯ আগস্ট ২০২৬মেয়াদ শেষ

বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত একাধিক নিয়োগ বিজ্ঞপ্তিতে পেপার ও পেপারজাত পণ্য উৎপাদন, প্রিন্টিং, প্যাকেজিং, মেশিন অপারেশন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, নিরাপত্তা, রেস্টুরেন্ট ও হসপিটালিটি, আইটি এবং অন্যান্য বিভাগে চাকরির সুযোগ রয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিগুলোতে কিছু পদে এসএসসি/সমমান পাস প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। আবার কিছু পদে এইচএসসি, স্নাতক, বিবিএ, বিবিএ (এইচআরএম), বিএসসি (সিএসই), ডিপ্লোমা ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। একইভাবে অভিজ্ঞতার ক্ষেত্রেও পদভেদে শর্ত আলাদা—কোনো পদে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে, আবার কোনো পদে ১০–১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

তাই Bashundhara Group Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহীদের জন্য নিচে বিজ্ঞপ্তিগুলোর তথ্য আলাদাভাবে বিস্তারিত তুলে ধরা হলো।


বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – এক নজরে

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামবসুন্ধরা গ্রুপ
প্রতিষ্ঠানের ধরনবেসরকারি/শিল্প প্রতিষ্ঠান
চাকরির ধরনফুলটাইম
পদের সংখ্যাবিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদ
শিক্ষাগত যোগ্যতাপদভেদে এসএসসি থেকে স্নাতক/সংশ্লিষ্ট ডিগ্রি
অভিজ্ঞতাপদভেদে অভিজ্ঞতা প্রয়োজন
চাকরির ক্ষেত্রপেপার, প্রিন্টিং, প্যাকেজিং, নিরাপত্তা, রেস্টুরেন্ট, আইটি, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগ
আবেদন পদ্ধতিসরাসরি সাক্ষাৎকার, ডাকযোগে ও ই-মেইল
চাকরির স্থানবসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান
নিয়োগ বিজ্ঞপ্তিএকাধিক বিজ্ঞপ্তি

১. বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগ

বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও পেপারজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে জরুরি ভিত্তিতে অভিজ্ঞ ও যোগ্য জনবল নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে মূলত প্রোডাকশন, পেপার, কোয়ালিটি কন্ট্রোল, প্রিন্টিং, প্যাকিং, পাঞ্চিং/ক্রাশিং মেশিন, ড্রায়ার, কয়েল ক্রাশার মেশিন, ডাইস এবং কুক সংশ্লিষ্ট পদ রয়েছে।

পদ ও যোগ্যতা

১. জুনিয়র সুপারভাইজার/সুপারভাইজার (প্রোডাকশন)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস।
  • অভিজ্ঞতা: মশকীটো কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রোডাকশন বিভাগে ৫ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২. জুনিয়র অপারেটর/অপারেটর (পেপার)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩. জুনিয়র চেকার/চেকার (কোয়ালিটি কন্ট্রোল)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪. জুনিয়র অপারেটর/অপারেটর (প্রিন্টিং)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৫. জুনিয়র অপারেটর/অপারেটর/সিনিয়র অপারেটর (প্যাকিং মেশিন)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৬. জুনিয়র অপারেটর/অপারেটর/সিনিয়র অপারেটর (পাঞ্চিং/ক্রাশিং মেশিন)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: মশকীটো কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানে পাঞ্চিং/ক্রাশিং মেশিনের কাজে ৩ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৭. জুনিয়র অপারেটর/অপারেটর/সিনিয়র অপারেটর (ড্রায়ার)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: মশকীটো কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ড্রায়ার অপারেশনের কাজে ৩ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৮. জুনিয়র অপারেটর/অপারেটর (কয়েল ক্রাশার মেশিন)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৯. জুনিয়র ফিটার/ফিটার (ডাইস)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১০. হেলপার/জুনিয়র অপারেটর/অপারেটর (৮ কালার প্রিন্টিং)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: যেকোনো প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে ৮ কালার প্রিন্টিং মেশিন চালনায় ২ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১১. জুনিয়র অপারেটর/অপারেটর (ফিল্ম মেকিং মেশিন)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: যেকোনো প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে ফিল্ম মেকিং মেশিন চালনায় ৩ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১২. জুনিয়র অপারেটর/অপারেটর/সিনিয়র অপারেটর (প্রিন্টিং)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: যেকোনো প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে প্রিন্টিং মেশিন চালনায় ৩ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১৩. কুক/কুক

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি/সমমান পাস।
  • অভিজ্ঞতা: যেকোনো প্রতিষ্ঠানে কুক হিসেবে কমপক্ষে ৫ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গুরুত্বপূর্ণ নোট

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

সরাসরি সাক্ষাৎকারের তারিখ ও ঠিকানা

তারিখ: ০২ সেপ্টেম্বর ২০২৬
বার: বুধবার
সময়: সকাল ৯:০০টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত।

সাক্ষাৎকারের স্থান:
বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

সঙ্গে যা নিতে হবে

  • জীবনবৃত্তান্ত
  • ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • নাগরিকত্ব সনদ
  • জাতীয় পরিচয়পত্রের মূল কপি
  • প্রয়োজনীয় ফটোকপি

২. বসুন্ধরা পেপার মিলস পিএলসিতে নিয়োগ

বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস পিএলসি-তেও বিভিন্ন বিভাগে অভিজ্ঞ কর্মী নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এখানে পেপার ও টিস্যু উৎপাদন, পেপার মেশিন, ফর্কলিফট, রিউইন্ডিং, কার্টন প্ল্যান্ট, প্রোডাকশন, শীট কাটিং, মেকানিক্যাল, ওয়েল্ডিং ও ভারী যানবাহন চালনার মতো কাজে অভিজ্ঞ প্রার্থীদের সুযোগ রয়েছে।

পদ ও যোগ্যতা

১. অপারেটর/জুনিয়র অপারেটর (টিস্যু)

  • ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • টয়লেট টিস্যু, ন্যাপকিন, হ্যান্ড টাওয়েল, ফেসিয়াল ও ওয়ালেট মেশিন পরিচালনায় ২ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২. অপারেটর/জুনিয়র অপারেটর (পেপার মেশিন)

  • ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • যেকোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রোডাকশন বিভাগে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩. অপারেটর/জুনিয়র অপারেটর (ফর্কলিফট)

  • ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • যেকোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানে ফর্কলিফট চালনায় ৩ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪. অপারেটর/জুনিয়র অপারেটর (রিউইন্ডার)

  • ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • যেকোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের রিউইন্ডিং বিভাগে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. অপারেটর/জুনিয়র অপারেটর (কার্টন প্ল্যান্ট)

  • ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • যেকোনো কার্টন প্ল্যান্টে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৬. অপারেটর/জুনিয়র অপারেটর (CCPM)

  • ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রোডাকশন/রিউইন্ডিং/শীট কাটিং বিভাগে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৭. অ্যাসিস্ট্যান্ট/জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অনলাইন কিউসি)

  • ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৮. সিনিয়র ফিটার/ফিটার (মেকানিক্যাল)

  • ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • যেকোনো শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৯. ওয়েল্ডার/জুনিয়র ওয়েল্ডার (আরগন)

  • ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • যেকোনো শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১০. ড্রাইভার (ভারী যানবাহন)

  • ন্যূনতম এসএসসি/সমমান পাস।
  • যেকোনো শিল্প প্রতিষ্ঠানে ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • ড্রাইভিং লাইসেন্স/ডেলিভারি টিপসের মূল কপি সঙ্গে আনতে বলা হয়েছে।

সাক্ষাৎকার

প্রথম তারিখ: ২৬ আগস্ট ২০২৬, বুধবার
দ্বিতীয় তারিখ: ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার।

স্থান:
বসুন্ধরা পেপার মিলস পিএলসি (ইউনিট-১)
মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

সময়: সকাল ৯:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।


৩. আনভীর বসুন্ধরা গ্রুপে সিকিউরিটি গার্ড নিয়োগ

আনভীর বসুন্ধরা গ্রুপ (ABG)-এর আওতাভুক্ত বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে সিকিউরিটি গার্ড গ্রেড-১ ও গ্রেড-২ পদে পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

সিকিউরিটি গার্ড গ্রেড-১

  • পদ: সিকিউরিটি গার্ড, গ্রেড-১ (পুরুষ)
  • উচ্চতা: ১৭০ সেন্টিমিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস
  • বয়স: ন্যূনতম ২৭ বছর
  • অভিজ্ঞতা: সিকিউরিটি গার্ড হিসেবে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত অভিজ্ঞতা গ্রহণযোগ্য।

সিকিউরিটি গার্ড গ্রেড-২

  • পদ: সিকিউরিটি গার্ড, গ্রেড-২ (পুরুষ)
  • উচ্চতা: ১৭০ সেন্টিমিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস
  • বয়স: ১৯–২৫ বছর
  • অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

বেতন

গ্রেড-১: মাসিক সর্বসাকুল্যে ১৮,০৮০ টাকা।

গ্রেড-২: প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগের পর মাসিক সর্বসাকুল্যে ১৬,০৫০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা

বিজ্ঞপ্তিতে সিকিউরিটি গার্ডদের জন্য উল্লেখ করা সুবিধাগুলোর মধ্যে রয়েছে—

  • উৎসব বোনাস
  • ইনক্রিমেন্ট
  • পদোন্নতির সুযোগ
  • গ্রেড-২ প্রার্থীদের প্রশিক্ষণকালীন ভাতা
  • মানসম্মত পোশাক
  • আবাসন সুবিধা
  • কোম্পানির দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে ২ সপ্তাহের প্রশিক্ষণ (গ্রেড-২)
  • শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে
  • এবিজির যেকোনো অঙ্গপ্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে
  • দেশের যেকোনো স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে

আবেদন করতে যেসব কাগজ লাগবে

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
  • জীবনবৃত্তান্ত
  • বাবা-মায়ের নাম
  • স্থায়ী ঠিকানা
  • শিক্ষাগত যোগ্যতা
  • যোগাযোগের টেলিফোন নম্বর
  • উচ্চতা
  • অভিজ্ঞতার সনদ
  • জাতীয় পরিচয়পত্র
  • চারিত্রিক সনদ
  • নাগরিকত্ব সনদ

খামের ওপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

মানবসম্পদ ও প্রশাসন বিভাগ
বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড (BOGCL)
এবিজি টাওয়ার
প্লট নং ৪৪০, ৪৪১, ৪৪২, রোড ১৮, ব্লক-এ,
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।

আবেদনের শেষ সময়

০৪ সেপ্টেম্বর ২০২৬।

বাছাইকৃত প্রার্থীদের লিখিত, মৌখিক ও মেডিকেল পরীক্ষার জন্য পরবর্তীতে ডাকা হবে।

বিশেষ নির্দেশনা: নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের এই নিয়োগে আবেদন করার প্রয়োজন নেই।


৪. ICCB-তে বসুন্ধরা গ্রুপের রেস্টুরেন্ট বিভাগে নিয়োগ

বসুন্ধরা গ্রুপের নতুন রেস্টুরেন্ট ব্যবসার জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধায় সীমিত সংখ্যক যোগ্য কর্মী নিয়োগ দেওয়া হবে। এখানে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, কিচেন, শেফ, সার্ভিস, স্টোর, হাউসকিপিং, ইলেকট্রিক্যাল/ইলেকট্রোমেকানিক্যাল এবং আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পদ রয়েছে।

রেস্টুরেন্ট ও ম্যানেজমেন্ট বিভাগের পদ

ব্র্যান্ড লিড (এক্সিকিউটিভ)

ফুড/রেস্টুরেন্টের ব্র্যান্ড ও মার্কেটিং কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য এই পদে লোক নেওয়া হবে।

  • অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম বিবিএ, বিজ্ঞপ্তিতে মার্কেটিং সংশ্লিষ্ট যোগ্যতার কথা উল্লেখ রয়েছে।

মানবসম্পদ ও প্রশাসন (এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ)

  • মানবসম্পদ ও প্রশাসন বিভাগে কাজের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম বিবিএ (এইচআরএম)

রেস্টুরেন্ট ম্যানেজার

রেস্টুরেন্টের দৈনন্দিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং অতিথিদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করার দায়িত্ব থাকবে।

  • অভিজ্ঞতা: ১০ বছরের অভিজ্ঞতা
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি

রেস্টুরেন্ট সার্ভিস টিম লিডার

সার্ভিস টিমকে নেতৃত্ব দিয়ে অতিথিদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য এই পদ।

  • অভিজ্ঞতা: ৮ বছরের অভিজ্ঞতা
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি

ক্যাশিয়ার

অতিথিদের খাবারের বিল গ্রহণ, ক্যাশ/ক্রেডিট-ডেবিট কার্ড/মোবাইল পেমেন্টের মাধ্যমে লেনদেন এবং সঠিকভাবে রসিদ প্রদানসহ সংশ্লিষ্ট কাজ করতে হবে।

  • অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা/সংশ্লিষ্ট যোগ্যতা

৫. ICCB-তে আইটি বিভাগে নিয়োগ

অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (আইটি)

  • আইটি বিভাগে কাজের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা
  • শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই)

টেকনিশিয়ান (আইটি)

  • আইটি বিভাগে কাজের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা
  • শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (সিএসই)

৬. ICCB-তে শেফ ও কিচেন বিভাগে নিয়োগ

রেস্টুরেন্টের খাবারের মান, কিচেন অপারেশন, পরিচ্ছন্নতা, মেন্যু, কস্ট কন্ট্রোল এবং খাবার প্রস্তুত করার কাজে অভিজ্ঞ প্রার্থীদের জন্য বেশ কয়েকটি পদ রয়েছে।

হেড শেফ

কিচেন অপারেশনের যাবতীয় কাজ—ফুড কোয়ালিটি, হাইজিন, মেন্যু প্ল্যানিং, মেন্যু ইঞ্জিনিয়ারিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কস্ট কন্ট্রোল, স্টাফ ম্যানেজমেন্ট ইত্যাদি তদারকি ও নিয়ন্ত্রণ করতে হবে।

  • অভিজ্ঞতা: ১৫ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি

সু-শেফ

  • কিচেন অপারেশনের সরাসরি তত্ত্বাবধানে কাজ
  • অভিজ্ঞতা: ১৫ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি

CDP শেফ – ফাস্ট ফুড/মাল্টি কুইজিন/চাইনিজ/কাবাব

নির্দিষ্ট কিচেনের রান্না ব্যবস্থাপনা এবং অর্ডার অনুযায়ী খাবার প্রস্তুত নিশ্চিত করতে হবে।

  • অভিজ্ঞতা: ১০ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি

DCDP শেফ – ফাস্ট ফুড/মাল্টি কুইজিন/চাইনিজ/কাবাব

CDP শেফের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিচেনের রান্নার কাজ নিশ্চিত করতে হবে।

  • অভিজ্ঞতা: ৬ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি

বারিস্তা/বারটেন্ডার ও সহকারী বারিস্তা/বারটেন্ডার

হট ও কোল্ড বেভারেজের নির্ধারিত স্ট্যান্ডার্ড রেসিপি ও পরিমাণ অনুসরণ করে পানীয় প্রস্তুত করতে হবে।

  • অভিজ্ঞতা: ৪ থেকে ৫ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি

কিচেন এক্সিকিউটিভ

  • কিচেন ম্যানেজমেন্টে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক

কিচেন সুপারভাইজার

কিচেন এক্সিকিউটিভের অধীনে কিচেন ম্যানেজমেন্টের যাবতীয় কাজ তদারকি করতে হবে।

  • অভিজ্ঞতা: ৩ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি

কমিস-১ ও কমিস-২

অর্ডার অনুযায়ী স্ট্যান্ডার্ড রেসিপি ও পরিমাণ নিয়ন্ত্রণ করে সময়মতো খাবার প্রস্তুত করতে হবে।

  • অভিজ্ঞতা: ৪ থেকে ৫ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি

৭. ICCB-তে সার্ভিস, স্টোর ও হাউসকিপিং পদ

রেস্টুরেন্ট ওয়েটার ও ওয়েট্রেস

অতিথিদের দ্রুত ও সঠিক সেবা নিশ্চিত করা এবং টেবিল/সার্ভিস এরিয়া ব্যবস্থাপনায় কাজ করতে হবে।

  • অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি

অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (স্টোর)

  • অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক

স্টোর সুপারভাইজার

  • অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি

স্টুয়ার্ড টিম লিডার

ব্যবহৃত প্লেট, গ্লাস, কাটলারি এবং রান্নাঘরের যন্ত্রপাতি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ তদারকি করতে হবে।

  • অভিজ্ঞতা: ৮ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি

স্টুয়ার্ড

প্লেট, গ্লাস, কাটলারি ও রান্নাঘরের যন্ত্রপাতি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত থাকতে হবে।

  • অভিজ্ঞতা: ৩ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অক্ষরজ্ঞান/সংশ্লিষ্ট যোগ্যতা

স্টোর হেলপার

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অক্ষরজ্ঞান সম্পন্ন

হাউসকিপিং সুপারভাইজার

  • অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি

হাউসকিপিং অ্যাটেনডেন্ট (পুরুষ/মহিলা)

  • অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

বাস বয়

টেবিল ও সার্ভিস এরিয়া পরিষ্কার করা এবং অতিথিদের খাবার প্রস্তুত/পরিবেশনে সহায়তার কাজে নিয়োজিত থাকতে হবে।

  • অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি

৮. ICCB-তে ইলেকট্রোমেকানিক্যাল বিভাগে নিয়োগ

সুপারভাইজার (ইলেকট্রোমেকানিক্যাল)

রেস্টুরেন্টের এসি, চিলার/ফ্রিজার এবং অন্যান্য সরঞ্জাম নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে।

  • অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ভোকেশনাল/ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল)

টেকনিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান (ইলেকট্রোমেকানিক্যাল)

বৈদ্যুতিক লাইন ও সরঞ্জাম সম্পর্কে কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

  • অভিজ্ঞতা: ২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস

প্লাম্বার

প্লাম্বিং লাইন/সরঞ্জাম সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • অভিজ্ঞতা: ২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস

ICCB নিয়োগে আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের—

  • জীবনবৃত্তান্ত
  • জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের কপি
  • সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • অভিজ্ঞতার সনদ

সংযুক্ত করে আবেদন করতে বলা হয়েছে।

ই-মেইলে আবেদন

ই-মেইল: hr.iccb@bga-bd.com

আবেদনের সময় যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৭ আগস্ট ২০২৬।

ই-মেইলে আবেদন করতে না পারলে খামের ওপর পদের নাম উল্লেখ করে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করা যাবে।

ডাকযোগে আবেদন করার ঠিকানা

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)
গ-৩/১, খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড,
৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের পাশে,
ঢাকা-১২২৯।


৯. বসুন্ধরা গ্রুপে নিরাপত্তা প্রহরী পদে আরেকটি নিয়োগ

বসুন্ধরা গ্রুপের বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা প্রহরী (পুরুষ) পদেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যোগ্যতা

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
  • শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে।
  • সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।

বেতন

মাসিক ১৬,০৫০ টাকা।

দৈনিক কর্মঘণ্টা সর্বোচ্চ ৮ ঘণ্টা।

অন্যান্য সুবিধা

বিজ্ঞপ্তিতে নিম্নোক্ত সুবিধার কথা উল্লেখ করা হয়েছে—

  • কোম্পানির দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে ৪ সপ্তাহের প্রশিক্ষণ
  • প্রশিক্ষণকালীন ভাতা
  • বছরে দুইটি উৎসব বোনাস
  • বাৎসরিক ছুটি
  • নৈমিত্তিক ছুটি
  • পীড়া/অসুস্থতাজনিত ছুটি
  • বিনামূল্যে মানসম্মত পোশাক
  • আবাসন সুবিধা
  • স্বল্প খরচে ৩ বেলা খাবারের সুবিধা
  • বাংলাদেশের যেকোনো স্থানে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করার সম্মতি

আবেদন পদ্ধতি

আবেদনপত্রের সঙ্গে দিতে হবে—

  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত
  • মোবাইল নম্বর
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
  • জাতীয় পরিচয়পত্রের কপি
  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • অভিজ্ঞতার সনদ
  • প্রযোজ্য ক্ষেত্রে পেনশন বই
  • চারিত্রিক সনদ
  • নাগরিকত্ব সনদ

আবেদন পাঠানোর মাধ্যম

ই-মেইল: jobs.paper@bgc-bd.com

হোয়াটসঅ্যাপ: ০১৭২৯০৭৭১২৯

এছাড়া ডাকযোগেও আবেদন করা যাবে।

ঠিকানা:
এসবিজি হেডকোয়ার্টার (টাওয়ার-১),
প্লট # ৮৪৪, রোড # ১২, ব্লক # আই,
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৬।

বাছাইকৃত প্রার্থীদের পরবর্তীতে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।

বিশেষ নির্দেশনা: নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বসুন্ধরা গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই।


বসুন্ধরা গ্রুপে চাকরির আবেদন করার আগে যা মনে রাখবেন

বসুন্ধরা গ্রুপের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে একাধিক প্রতিষ্ঠান ও একাধিক আবেদন পদ্ধতি রয়েছে। তাই সব পদের জন্য একই নিয়মে আবেদন করা যাবে না।

কোনো পদে Walk-in Interview, কোনো পদে ডাকযোগে, আবার কোনো পদে ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

তাই আবেদন করার আগে—

  1. আপনার শিক্ষাগত যোগ্যতা পদের সঙ্গে মেলে কি না দেখুন।
  2. প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার সনদ প্রস্তুত রাখুন।
  3. CV-তে সঠিক মোবাইল নম্বর ও ঠিকানা দিন।
  4. সরাসরি সাক্ষাৎকার হলে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হন।
  5. ডাকযোগে আবেদন করলে খামের ওপর পদের নাম লিখুন।
  6. ই-মেইলে আবেদন করলে Subject-এ পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করুন।
  7. প্রয়োজনীয় ছবি ও সনদের কপি সংযুক্ত করুন।
  8. আবেদনের শেষ তারিখ অবশ্যই খেয়াল করুন।
  9. সাক্ষাৎকারে যাওয়ার সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র ও ফটোকপি সঙ্গে রাখুন।
  10. নিয়োগের জন্য কোনো ব্যক্তিকে টাকা দেওয়া বা সুপারিশের ওপর নির্ভর করা থেকে বিরত থাকুন।

বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি/প্রতিষ্ঠানতারিখ
বসুন্ধরা পেপার মিলস পিএলসি২৬ আগস্ট ২০২৬
বসুন্ধরা পেপার মিলস পিএলসি২৭ আগস্ট ২০২৬
ICCB২৭ আগস্ট ২০২৬
বসুন্ধরা গ্রুপ নিরাপত্তা প্রহরী২৯ আগস্ট ২০২৬
বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ০২ সেপ্টেম্বর ২০২৬
ABG সিকিউরিটি গার্ড০৪ সেপ্টেম্বর ২০২৬

নোট: উপরের তারিখগুলো সংশ্লিষ্ট সার্কুলারের ছবিতে উল্লেখিত তারিখ অনুযায়ী দেওয়া হয়েছে। প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন পদ্ধতি আলাদা হওয়ায় আবেদন করার আগে সংশ্লিষ্ট সার্কুলারের তথ্য মিলিয়ে নেওয়া জরুরি।


বসুন্ধরা গ্রুপ জব সার্কুলার ২০২৬ – শেষ কথা

সব মিলিয়ে, বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রার্থীদের জন্য বেশ কিছু চাকরির সুযোগ রয়েছে। বিশেষ করে পেপার ও প্যাকেজিং শিল্পে অভিজ্ঞ অপারেটর, ফিটার, ওয়েল্ডার ও ড্রাইভারদের পাশাপাশি নিরাপত্তা কর্মী, আইটি কর্মী, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, শেফ, কিচেন কর্মী, ওয়েটার, স্টোর, হাউসকিপিং এবং ইলেকট্রোমেকানিক্যাল বিভাগের প্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি—বসুন্ধরা গ্রুপের সব নিয়োগ বিজ্ঞপ্তির শেষ তারিখ ও আবেদন পদ্ধতি এক নয়। তাই আপনার কাঙ্ক্ষিত পদের বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে যোগ্যতা, অভিজ্ঞতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন করার ঠিকানা নিশ্চিত করেই আবেদন করুন।

Bashundhara Group Job Circular 2026-এ আপনার যোগ্যতার সঙ্গে মিল থাকা কোনো পদ থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন এবং সরাসরি সাক্ষাৎকারের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকুন।

আরও গুরুত্বপূর্ণ চাকরির সার্কুলার পড়ুন:

শেয়ার করুন:
WhatsAppFacebookMessenger

2 thoughts on “বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Bashundhara Group Job Circular”

Leave a Comment